কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২২ জুন, ২০২৬ এ ০১:০৬ PM
কন্টেন্ট: পাতা
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক ০৪-০৮-২০২২ তারিখ নং স্মারকমূলে ২৮.০০.০০০০.০২১.৩৩.০০১.২২.৩৪৬ বিপিসি'র স্থাপিতব্য পাইপলাইনসমূহের অপারেশন, রক্ষণাবেক্ষণ, সুরক্ষা ও সমন্বয়সাধনের নিমিত্ত "পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি" গঠনের জন্য প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়।
সে মোতাবেক বিপিসি'র পরিচালকমন্ডলীর ৯৬৭ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ০৮-১১-২০২২ তারিখে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬ এর অনুচ্ছেদ-১২ এর এখতিয়ারবলে "পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি" নামে নতুন কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক কর্তৃপক্ষের দপ্তর (আরজেএসসি) হতে নিবন্ধন সম্পন্ন করা হয়, যার নিবন্ধন নং-CH 15248/2022.